লোড হচ্ছে...
প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, উৎপাদন বাড়ানোর পরিবর্তে অনেক কারখানা আগের উৎপাদন ধরে রাখতেই হিমশিম খাচ্ছে। এপ্রিল-জুন প্রান্তিকে কারখানাগুলোর প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় প্রায় অপরিবর্তিত থাকলেও সামগ্রিক হিসাবে ০.৮ শতাংশ কমেছে। এ সময়ে ৪০টি কারখানায় উৎপাদন পাঁচ শতাংশের বেশি বাড়লেও ৩০টি কারখানায় উৎপাদন কমেছে। অর্থাৎ কিছু কারখানায় উৎপাদন বাড়লেও সামগ্রিক শিল্প পরিস্থিতিতে তার ইতিবাচক প্রভাব পড়েনি।
২৭ মিনিট আগে

আইইইএফএর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে এলএনজি আমদানি ছিল ৪৪ লাখ ৩০ হাজার টন। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭১ লাখ ৩০ হাজার টনে। অর্থাৎ তিন বছরের ব্যবধানে আমদানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। অথচ একই সময়ে দেশীয় গ্যাস উৎপাদন বাড়েনি; বরং ২০১৯ সাল থেকে প্রতি বছর গড়ে ৪ দশমিক ৬৪ শতাংশ হারে কমেছে। ফলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ঘাটতি মেটাতে আমদানির ওপর নির্ভরতা ক্রমেই বাড়ছে।
১৮ দিন আগে

উৎপাদন কমলেও শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও রক্ষণাবেক্ষণের মতো স্থায়ী ব্যয় বহন করতে হয়। ফলে প্রতিটি পণ্যের ব্যয় বেড়ে যায়। ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ে। যোগ হয় জেনারেটরের রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশের ক্ষয়। যেসব শিল্পে সরাসরি গ্যাসের তাপ লাগে, সেখানে বিকল্প জ্বালানিতে কাক্সিক্ষত গতি ও মান বজায় রাখা কঠিন।
২২ দিন আগে

২০২৬ সালের প্রথম আট মাসে ইইউতে চীনের পোশাক রফতানির মূল্য বেড়েছে ২ দশমিক ৩৮ শতাংশ, যা বেড়ে ১৯ দশমিক ৭১ বিলিয়ন ইউরো হয়েছে। একই সময়ে ভিয়েতনামের রফতানি বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ, যা প্রায় তিন বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে।
২৮ দিন আগে

এলডিসি উত্তরণের পর মেধাস্বত্বের সুরক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আন্তর্জাতিক নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে বিদেশী কোম্পানি বাংলাদেশের ওষুধ শিল্পে বিনিয়োগে এগিয়েও আসতে পারে। বাড়তে পারে যৌথ উদ্যোগে ওষুধ উৎপাদন; প্রযুক্তি হস্তান্তর ও গবেষণাগার স্থাপন হতে পারে বাংলাদেশে যদি আগ্রহী উদ্যোক্তা থাকে। এতে করে উন্নত উৎপাদন প্রযুক্তি ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকা প্রয়োজন। আন্তর্জাতিক বাজারে যৌথভাবে ওষুধ বাজারজাত করাও সম্ভব হবে। তবে এটাও ঠিক বিদেশী বিনিয়োগ বাড়বে, এমন নিশ্চয়তা এখনি দেয়া সম্ভব নয়। এটা নির্ভর করবে বৈশি^ক অর্থনৈতিক অবস্থার ওপর। যেমন- বর্তমানে চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শেষ হচ্ছে না, এটা বিশ^ অর্থনীতিকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। এর ওপরই নির্ভর করবে বিদেশী বিনিয়োগ।
২৪ অক্টোবর, ২০২৬


